
শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে পাবনার সাঁথিয়ায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে রাতের আঁধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে একজন ব্যক্তির কাছে অবৈধ খুর পাওয়া গেলে সংশ্লিষ্ট থানাকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া মাদক সেবনের বিষয়টি অস্বীকার করায় দুই ব্যক্তির ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযানটি উপজেলার ফকিরপাড়া মোবাইল টাওয়ার, খয়েরবাড়িয়া বাজার ও সংলগ্ন বটতলা এলাকায় পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূল, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
সচেতন নাগরিকদের সহযোগিতা নিয়ে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলাই উপজেলা প্রশাসনের লক্ষ্য।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672