
সবুজ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁয় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক সক্রিয় নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তার মোশাররফ হোসেন শান্ত (৩৮) নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং নওগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
গতকাল রাতে পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মো. আক্কাস সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোশাররফ হোসেন শান্তর বিরুদ্ধে পূর্বের একটি সাজা এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তার মোশাররফ হোসেন শান্ত স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশি তথ্যে উল্লেখ করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672