
মোঃ মামুন মিয়া, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে অবৈধভাবে প্রবেশ করা বিপুল পরিমানের ভারতীয় ভেন্ডার বডি স্প্রে জব্দ করেছে বিজিবি। আজ(১৫ নভেম্বর) রবিবার ৩৯ বিজিবি’র অধীন উপজেলাধীন হাড়িয়াকোনা নামক এলাকায় এসব ভারতীয় বডি স্প্রে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বডি স্প্রে এর আনুমানিক মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৩৯ বিজিবি সূত্র জানতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে এই অভিযানে চোরাচালানের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
এই বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জানান, বাংলাদেশের ভারতীয় সীমান্ত দিয়ে কসমেটিকস ও মাদক বা যেকোনো ধরণের চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা,'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা নিরাপদ রাখা ও যেকোনো অবৈধ তৎপরতা রুখে দিতে বিজিবির দিনরাত ২৪ ঘণ্টার কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672