
রাজবাড়ী জেলা প্রতিনিধি : মোঃ আব্দুর রহিম
রাজবাড়ী জেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন সরদারের সঙ্গে ১ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি বিলনুরুদ্দিনপুর বাইতুল আমান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন সরদার উপস্থিত এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে মতামত প্রকাশ করেন।
সভায় আনোয়ার হোসেন সরদার এলাকাবাসীর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয়দের অংশগ্রহণে সভাটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672