
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার সদরে যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী (৪০) নামের এক ভ্যান চালক "জয় বাংলা" স্লোগান দেওয়ায় নেতাকর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদর বাজারের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।
আটককৃত ইউসুফ উপজেলা সদর ইউনিয়নের নয়রশি গ্রামের আ: রাজ্জাক মুন্সীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি (ইউসুফ) পেশায় একজন ব্যাটারি চালিত অটো ভ্যান চালক।
ওই মিছিলটির নেতৃত্ব দেওয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মুন্সী ইসারত জানান, সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সহিংসতার বিরুদ্ধে উপজেলা সদরের কৃষ্ণপুর মোর থেকে তারা একটি মিছিল রের করেন। মিছিলটি মাদ্রাসা মোড়ে এলে ওই ব্যক্তি ( ইউসুফ) বার বার " জয় বাংলা' জয় ববঙ্গবন্ধু" স্লোগান দিতে থাকে।
তিনি জানান, পরে আমরা তাকে ধরে সদরপুর থানায় সোপর্দ করি।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, যুবদলের নেতা-কর্মীরা ইউসুফ নামের এক আ.লীগ সমর্থককে থানায় সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672