
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় পৈতৃক ও ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি জবরদখল, নিজ ভিটেবাড়িতে প্রবেশে বাধা, অতর্কিত হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর শহরের একটি ভাড়া বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ও সদরপুরের চৌদ্দরশি এলাকার বাসিন্দা মো. পলাশ মুন্সী। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক জমি দখল করে রেখেছে এবং বর্তমানে পরিবারটি নিজ ভিটেবাড়িতেও ঢুকতে পারছে না। এর জেরে গত ২৫ জুন সন্ত্রাসী হামলা চালিয়ে প্রাইভেটকার ভাঙচুর, অর্থ ও স্বর্ণালংকার লুট করা হয়। বর্তমানে সাজানো মিথ্যা মামলায় পরিবারটি চরম হয়রানি ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি অবিলম্বে হামলাকারীদের শাস্তি ও নিজ ভিটেবাড়িতে ফেরার অধিকার নিশ্চিতের দাবি জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672