
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় পূর্ববিরোধের জের ধরে এক স্কুলছাত্রীকে অপহরণ এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাসরিন বেগম নামে এক নারী বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীরা তাঁর এলাকার প্রতিবেশী। তাঁরা বর্তমানে খুলনায় বসবাস করেন। তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, তাঁর মেয়েকে বিভিন্নভাবে বিরক্ত করা হতো এবং স্কুলের সামনে গিয়েও দাঁড়িয়ে থাকতেন অভিযুক্তরা।অভিযোগে আরও বলা হয়, নিখোঁজ হওয়ার সময় হাবিবার গলায় একটি স্বর্ণের চেইন ছিল, যার ওজন এক ভরি এবং আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এ ছাড়া তাঁর কানে দুইটি স্বর্ণের দুল ছিল, যার ওজন চার আনা এবং আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।
অভিযোগকারী আরও জানান, ঘটনার পর বিবাদীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে ২ ও ৩ নম্বর বিবাদী বিষয়টি জানার পর তাঁকে হুমকি দেন। তাঁদের অভিযোগ, মেয়েকে খোঁজাখুঁজি করলে পরিবারের বড় ধরনের ক্ষতি করা হবে এবং মিথ্যা মামলায় ফাঁসানো হবে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১৭ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে ২ নম্বর বিবাদী ফোন করে ঘটনাটি নিয়ে লোকজনকে জানাজানি করলে অথবা থানায় অভিযোগ করলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন।
অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে:
সোহান শেখ (১৪), পিতা—সাইদুল্লা শেখ।
সাইদুল্লা শেখ (৪০), পিতা—করিম শেখ।
রুলি বেগম (৩৫), স্বামী—সাইদুল্লা শেখ।
শাকিল শেখ (১৭), পিতা—সাইদুল্লা শেখ।
অভিযোগকারীর বাড়ি কল্যাণনগর, থানা বটিয়াঘাটা, জেলা খুলনা।
এ ঘটনায় নাসরিন বেগম অভিযোগটি সুষ্ঠু তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বটিয়াঘাটা থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672