
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় দাঙ্গা,সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা পুলিশের আয়োজনে উপজেলার চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া বিশ্ব রোড নামক স্থানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম, ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মুস্তাফিজুর রহমান, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি, সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা (সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, সহকারী কমিশনার ভূমি খায়রুল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ন- আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, দেলোয়ার হোসেন দেলা, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, মন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ ফজলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদ, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম বাবু, সহ- সভাপতি তালুকদার মোরাদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলালসহ জেলা, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
তিনি বলেন, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ হলো মুক্তিযুদ্ধের এলাকা।
মুক্তিযোদ্ধারা বলে থাকেন আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেইনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রধানসহ সব নেতাই পালিয়ে গেছে। তার আর এ দেশে আসার কোন সম্ভাবনা না। দুই একটা খবর মোবাইলে দেখা বা শোনা যায় এআই যুগে বোজা জায়না কোনটা সঠিক কোনটা মিথ্যা।
দূর্দিনে বৃহত্তর ফরিদপুরের বিএনপির কোন বেইমানি করে নাই।
বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা। আমার সামনেও আওয়ামিলীগের লোকজন বসে আছে। কিন্তু তাদেরকে আমরা হয়রানি করছিনা।
ফ্যাসিস্টরা দেশে সংহিংসতা করার পায়তারা করছে। কিন্তু কোন লাভ হবেন। দলবল নির্ভিশেষে এই ষড়যন্ত্র আমরা সকলেই মোকাবেলা করবো।
বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের কোন নেতা কর্মীদেরকে মামলা হামলা দিয়ে হয়রানি করে নাই।
তাহলে কেনো আপনারা সহিংসতা করার চেষ্টা করছেন। যদি আপনারা কিছু করার চেষ্টা করেন তাহলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এর জন্য সব সময়ই মাঠে থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672