
জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা সংলগ্ন রাস্তা ও বাজারের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদদীন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাতের কিছু অস্থায়ী দোকানপাট অপসারণ করা হয়। পাশাপাশি রাস্তা ও ফুটপাতের ওপর মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর আওতায় ৬টি দোকানকে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।
এ সময় জগন্নাথপুর পৌরসভা, বাজার তদারক কমিটি,আনসার সদস্য ও জগন্নাথপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672