
শামীম আহমেদ সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
মানুষ মানুষের জন্য—বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।
দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি তিনি এক অসহায় বয়স্ক ব্যক্তির খোঁজখবর নেন। এ সময় ওই বৃদ্ধের সঙ্গে কথা বলে তাঁর দীর্ঘদিনের জীবনসংগ্রাম, দুঃখ-কষ্ট ও অসহায়ত্বের কথা জানতে পারেন।
বৃদ্ধের অসহায়ত্বের বিষয়টি বিবেচনা করে তাঁর জন্য বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন ইউএনও সেলিম আহমেদ। পাশাপাশি তাৎক্ষণিক খাবারের ব্যবস্থা করতে তাঁকে আর্থিক সহায়তাও প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ জানান, সরকারি দায়িত্ব শুধু দাপ্তরিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করা এবং সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। তাঁর সামান্য সহযোগিতায় যদি কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটে, সেটিই তাঁর পরম তৃপ্তি।
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে সমাজে মানবিকতার বন্ধন আরও সুদৃঢ় হবে।
প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের খোঁজখবর নেওয়া এবং তাঁদের সহযোগিতায় এগিয়ে আসার এ উদ্যোগ মানবিক জনসেবার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672