
বিশেষ প্রতিনিধিঃ
আওয়ামী লীগের তার সৃষ্টিকারী ফরিদপুর জেলার ভাঙ্গার কথিত সাংবাদিক শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) মধ্যে রাতে আলগী ইউনিয়নের খাইদদিয়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের বিষয়টি এসআই রোমান মোল্লা স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভাঙ্গা থানায় নাশকতা মামলাসহ, বিবিধ অপরাধ সংক্রান্তের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোয়েন্দা পুলিশের হেপাজত শেষে শহিদুল ইসলামকে আদালতে হাজির করা হলে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত।
আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের গ্রেপ্তারের খবরে পেশাদার সাংবাদিক সমাজ ও রাজনৈতিক মহলে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। সাংবাদিক পরিচয়ে শহিদুল গত ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মিজানুর রহমানের পক্ষে অবস্থান নিয়ে প্রকাশ্য রাজনীতি শুরু করে। অনৈতিক উপায়ে সাংবাদিক পরিচয় দিয়ে তথ্য সন্ত্রাস ও চাঁদাবাজি করাও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে স্থানীয় বিএনপি'র জনৈক নেতার ছত্রছায়ায় শহিদুল ইসলাম রাজনৈতিক সিসিলিয়া পরিবর্তন করে। ওই বিএনপি নেতার ছত্রতলে থেকে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস ছড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্থানীয় সংবাদ কর্মীদের বিরুদ্ধেও তার সীমাহীন অনৈতিক পোস্টের ছড়াছড়ি করে শহিদুল ইসলাম। সর্বশেষ আওয়ামী পন্থী সংবাদ কর্মীদের কথিত প্রেসক্লাবের সদস্য পরিচয়ে বেশ বেপরোয়া গতিতে ছুটে চলছিল শহিদুল ইসলামের ত্রাস সৃষ্টির রাজত্বের মহড়া।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম খারদিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে। ফ্যাসিবাদের দোসর শহিদুল ইসলাম গত সতেরো বছর আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহর আস্থাভাজন ছিলেন। অত্যাচার ও জুলুম নির্যাতনে স্থানীয় জনগণ ছিলেন অতিষ্ঠ। ভয়ে কেউ মুখ খোলার সাহস করেনি।সাংবাদিক পরিচয় দিয়ে তৎকালীন সময়ে সরকারী কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে স্থানীয় সংবাদ কর্মীদের বিরুদ্ধেও মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সন্ত্রাস ছড়িয়ে দিতেন। তার অনৈতিক দাবি কেউ পূরণ না করলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য তুলে ধরতেন। কেউ কেউ মান সম্মানের ভয়ে গোপনে তার সাথে আতাত করতেও বাধ্য থাকতেন।
সেই ধারাবাহিকতায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনৈক মেডিকেল সহকারীর মেডিকেল সার্টিফিকেট বাণিজ্য ও তার অনৈতিক কর্মকাণ্ডের সাথে আপোষ করে নি বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহসিন ফকিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ভুঁইফোর পত্রিকায় অশালীন সংবাদ প্রকাশ করেন শহিদুল ইসলাম ও তার সহযোগী স্বঘোষিত ফেসবুক সাংবাদিক মনিরুল হক মোল্লা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহসিন ফকির শহিদুল ইসলাম ও তার সহযোগী মনিরুল হক মোল্লার বিরুদ্ধে তার মান সম্মান রক্ষায় আইসিটি আইনে মামলা দায়ের করেন। মামলায় তাদের দুজনেরই সাজা প্রদানে দীর্ঘদিন কারাভোগ করলেও ফিরে আসার পর আবার সগৌরবে দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক পোস্ট শুরু করে।
আওয়ামী লীগের ত্রাস শহিদুল ইসলামের গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশ প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় সংসদীয় নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের পর ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নের সীমানা পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এঘটনার জের ধরে ৫ সেপ্টেম্বর স্থানীয় জনগণ রাজপথে আন্দোলন কর্মসূচি পালনকালে মহাসড়ক অবরোধ করেন। আন্দোলনকারীরা ভাঙ্গা থানায় অবস্থান নিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। উপজেলা নির্বাচন অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি সাধন করে। শহিদুল ইসলামের সংশ্লিষ্টতার বিষয়টি জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে এমনটা উঠে এসেছে। এছাড়াও চলতি সময়ে আওয়ামী লীগের গোপালগঞ্জ চলমান আন্দোলন কর্মসূচির ধারাবাহিকতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে ভাঙ্গায় রাতের আঁধারে মশাল মিছিল এবং গোপন হামলার পরিকল্পনার সাথে শহিদুল ইসলামের জড়িত থাকার বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে বলে পুলিশ সংশ্লিষ্টতা সূত্রে জানা গেছে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রোমান মোল্লা জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত-২ শহিদুল ইসলামকে আদালতে সোপর্দ করার পর আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, পুলিশ স্টেশন ও হাইওয়ে থানা এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি শহিদুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগগুলোর সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে বলেও তিনি জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672