
মোঃ সুমন খান, রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা কৃষকদলের এক প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভায় বক্তারা আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও সন্ত্রাস জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজস্থলী উপজেলা বিএনপি কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তা ব্যাহত করতে এবং দেশকে অস্থিতিশীল করতে দলটি পরিকল্পিতভাবে অপতৎপরতা চালাচ্ছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, বিদেশে অবস্থানরত শেখ হাসিনা দেশের শান্তিশৃঙ্খলা নষ্টের চেষ্টা করছেন বলে তাদের ধারণা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পিলখানা হত্যাকাণ্ডসহ বিগত ১৭ বছরে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি করতে এবং আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। এ সময় নেতৃবৃন্দ সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে রাজনৈতিকভাবে যেকোনো অপতৎপরতা মোকাবিলার হুঁশিয়ারি দেন।
উপজেলা কৃষকদলের সভাপতি বিশু সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা, সহ-সভাপতি ছকির আহম্মদ, যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, এমপি প্রতিনিধি জিকু কুমার দে, যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খোকন, মহিলা নেত্রী লাকি মারমা, শিল্পী বেগম, জহিরুল ইসলাম এবং বাঙ্গালহালিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ বেলাল হোসেন প্রমুখ।
সমাবেশে রাজস্থলী উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672