
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের রামুতে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদিম হাসান (১৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিম হাসান রত্নাপালং এলাকার বাসিন্দা নাজমুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মহাসড়কের মির্জা আলীর দোকান স্টেশনসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি এসি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাদিম গুরুতর আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া।
তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। বাসটি শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672