
সবুজ হোসেন, নওগাঁ জিলা প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকিতে পড়ে মুকিদ হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুকিদ হোসেন উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভাবানীপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে।
জানা যায়, নিহত মুকিদ আজ বিকেল পৌনে ৪ টার দিকে প্রতিবেশী অন্য দুই শিশুর সাথে বাড়ির পাশে নির্মাণাধী ভবনের কাছে খেলাধুলা করছিল। সেই ভবনের সেপটিক ট্যাংকিতে কোনো ঢাকনা ছিলো না। খেলাধুলার এক পর্যায়ে সে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্বজনেরা মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, খেলার একপর্যায়ে শিশুটি সেপটিক ট্যাংকিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672