
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ
বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটির (চবি) ৬০ বছর পূর্তি হীরক জয়ন্তী উৎসব।
শুক্রবার (২০ নভেম্বর) উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী (এফসিএ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস, এম জাহাঙ্গীর হোসেন এমপি, নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, আমির হুমায়ন মাহামুদ চৌধুরী, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য শাকিলা ফারজানা, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,পূর্ণমতি ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো এনামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী মাসুদুর রহমান টুটল সহ সাবেক, বর্তমান শিক্ষার্থী এবং এলামনাই আমন্ত্রিত অতিথিরা।দীর্ঘদিন পর সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে উওরা ফ্রেন্ডস ক্লাব মাঠ। উৎসব মুখর পরিবেশে বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় পুরো আয়োজন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপর পরিচিতি পর্ব, প্রাক্তন শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনের স্মৃতি রোমন্থন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও প্রাণের বন্ধন অটুট রাখতে চাঁদপুরে অবস্থানরত সকল চবিয়ানকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672