
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ণমতি মনসুর আহমদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষা মানোন্নয়ন বিষয়ক অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
শনিবার ( ২১ নভেম্বর) সকাল ১০টায় মনসুর আহমদ উচ্চ বিদ্যালয়ের হল রুমে সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ মাষ্টারের সঞ্চালনায় পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচপি হসপিটালের চেয়ারম্যান, লন্ডন প্রবাসী ড. এ কে এম মুমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য নুরুল আমিন, পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ কাউসার রহমান শাহীন,
পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিবাবক সদস্য ইকবাল মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক অভিবাবক সদস্য সিরাজুল ইসলাম, সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পাঠদানে মনোযোগী হওয়া, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়, বরং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার অন্যতম লক্ষ্য। এ জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এ সময় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের আগামী পরীক্ষার প্রস্তুতি আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি যারা আশানুরূপ ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করার আহ্বান জানানো হয়।
সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672