
মনির হোসেন, মোংলা প্রতিনিধিঃ
সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ২২, ২৩ ও ২৪ নভেম্বর তিনদিনের রাস উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কোস্টগার্ডের একাধিক টহল টিম। এছাড়াও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে স্পিডবোট ও একটি জাহাজ দুবলার চর এলাকায় মোতায়েন রয়েছে।
কোস্টগার্ড জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলারচরে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী 'রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান' উৎসবে কঠোর নিরাপত্তা প্রদান করছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের পক্ষ থেকে আরো জানানো হয়, সুন্দরবনে বন্যপ্রাণী শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কোস্টগার্ড। রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষ্যে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে কোস্ট গার্ডের জাহাজ, স্টেশন এবং আউটপোস্ট সমূহ। যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কোস্টগার্ড নিয়মিত টহল পরিচালনা করছে এবং ডুবুরি দল যেকোনো জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
এছাড়াও রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে যেকোন জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য
সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672