
মোঃ মামুন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জিন্নাত আলী (৬৭) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. মাজাহারুল ইসলাম ওরফে গোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাজাহারুল ইসলাম শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কুসুমহাটি বাজার সংলগ্ন কাজিরচর এলাকার বাসিন্দা।
এসআরবি-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এসআরবি-১, সিপিসি-১ উত্তরা, ঢাকার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত জিন্নাত আলী শেরপুর সদর উপজেলার কাজীরচর গ্রামের বাসিন্দা। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাজাহারুল ইসলাম ও তাঁর সহযোগীদের সঙ্গে জিন্নাত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়,
গত ৮ (নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মাজাহারুল ইসলামসহ অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে কাজীরচর এলাকায় জিন্নাত আলীর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা তাঁকে গালিগালাজ করেন। জিন্নাত আলী এর প্রতিবাদ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিন্নাত আলিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জিন্নাত আলির স্ত্রী নিজে বাদী হয়ে ৯ (নভেম্বর) শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
এসআরবি-১৪ জানায়, তদন্তকারী কর্মকর্তার অনুরোধের পরিপ্রেক্ষিতে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি-১৪। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর এজাহারনামীয় আসামি মাজাহারুল ইসলাম ওরফে গোল্লাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ৯ নভেম্বর জামালপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকা থেকে একই মামলার পাঁচ নম্বর আসামি মো. ময়না মিয়া (৫২) ও সাত নম্বর আসামি মো. সেলিম মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাজাহারুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672