
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে নগরকান্দার রসুলপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ পূর্ব তালমা এলাকার ইমরান লস্করের ছেলে। সে তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের বাড়ি শাকপালদিয়া এলাকায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আব্দুল্লাহর অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এদিকে, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে মোটরসাইকেল তুলে না দিতে অভিভাবকদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, অসতর্কতা ও বেপরোয়া চলাচল মুহূর্তেই একটি পরিবারের অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672