
মোঃ মামুন মিয়া, (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে নকলা খাদ্য গুদাম (এলএসডি) প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে নকলা উপজেলায় মোট ৭০১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত ৩৫ টাকা কেজি (১ হাজার ৪০০ টাকা মণ) দরে একজন কৃষক সর্বনিম্ন ৩ মণ থেকে সর্বোচ্চ ৩০০ মণ পর্যন্ত ধান সরকারি গুদামে বিক্রি করতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খলিলুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হালিমা খাতুন, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ এবং মো. বেলায়েত হোসেন ডিলার।
এছাড়াও রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, নকলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম ও সদস্য সচিব নজিবুর রহমান নয়ন।
অনুষ্ঠানে স্থানীয় প্রান্তিক কৃষক, গণমাধ্যমকর্মী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি প্রকৃত কৃষকরা যেন কোনো প্রকার হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672