
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টে- ২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বি-বাড়ীয়া একাদশ দলকে ০-২ সেটে পরাজিত করে নগরকান্দা উপজেলার অর্নিবান যুব সংঘ্য দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে ভলিবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজামান বদু, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক বাহালুল মাতুব্বর, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কে এম আবু সাইদ, সাংবাদিকবৃন্দসহ ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বলেন, নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চার এক অন্যতম খেলা ভলিবল। শুধু লেখাপড়া করে চাকরী করতে হবে এমন না – ভালো খেলোয়ার ও হতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে আকর্শনীয় ফ্রিজ ও টিভি পুরস্কার তুলে দেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672