
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অপর একটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে পরিবেশ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কেশরহাট পৌরসভার মরগার বিলে একরামুলের মালিকানাধীন জে স্টার ব্রিকস এবং মৌগাছি ইউনিয়নের ধামিনপাড়া এলাকায় সোহাগের মালিকানাধীন বিআরবি ব্রিকসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে স্কেভেটর দিয়ে ভাটা দুটির কিলন ও ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি ভেঙে ফেলা হয়।
এ ছাড়া কেশরহাট পৌরসভার মরগার বিলে আমজাদ হোসেনের মালিকানাধীন মেসার্স এএমএম ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, এসআরবি-৫ এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ১২০ ফুট স্থায়ী চিমনিবিশিষ্ট ইটভাটা এবং কাঠ পুড়িয়ে ইট প্রস্তুতকারী অবৈধ ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672