
মোতাহার হোসেন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদরপুর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিম (৩০) কে” শেখ হাসিনাতেই আস্থা” লেখা লিফলেট বিতরণ ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১৭ জুন) রাত ১১টায় উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার থেকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।
জানা যায়, গত ২ ফেব্রুয়ারি উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে “শেখ হাসিনাতেই আস্থা” লেখা সম্বলিত লিফলেট বিতরণের ঘটনায় মিম জড়িত ছিল। ওই ঘটনার পর সে দীর্ঘদিন আত্মগোপনে থাকে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন,মশিউর রহমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি। সে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকিয়া সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ড ও শেখ হাসিনাতেই আস্থা লেখা লিফলেট বিতরণের কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছে। আইনের কার্যক্রম শেষে মীমকে আদালতে পাঠানো হবে।