
মোঃ মোতাহার হোসেন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের মনিকোঠা বাজারে শুক্রবার (২১ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আউয়াল বেপারী (৪০) ও নয়ন মিয়া (২২) নামের দুই মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত ডালিম (৩৫) নামের একজনসহ মোট তিন জনকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। এসময় মাদক ব্যাবসায়ীদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।