
স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম:
ফরিদপুরের সদরপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৩টি এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ৩৩ লক্ষ ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
২৬ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা তার নিজ কার্যালয়ে এ চেক হস্তান্তর করেন।
চেক বিতরণকালে ইউএনও জানান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যাপিটেশনপ্রাপ্ত এতিমখানার মাধ্যমে শিশুদের জন্য প্রতিমাসে ২ হাজার করে বছরে ২৪ হাজার টাকা করে বরাদ্দ প্রদান করে থাকে। সদরপুর উপজেলায় এতিমখানার দায়িত্বশীলদের তিনি প্রকৃত এতিম, দুস্থ, অনাথ, অসহায় ও সুবিধবঞ্চিত শিশুদের প্রতিপালনে যাতে ব্যয় হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মোফাজ্জেল হোসেন, এতিমাখানার সুপারগণ ও মিডিয়াকর্মীবৃন্দ।