
স্টাফ রিপোর্টার, শাহাদাত হোসেন,
মাদারীপুর জেলা রাজৈর উপজেলা কৃষি অফিস চত্বরে রাজৈর উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বতী ছন্দা দেবনাথ এর সঞ্চালনায় রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে তিন দিনের জাতীয় ফল মেলা উদ্বোধন হযয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে তিন দিনের জাতীয় ফল মেলা উদ্বোধন করেন মাদারীপুর জেলা কৃষি কর্মকর্তা সন্তোষ চন্দ্র চন্দ। এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, রাজৈর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সিরাজুল ইসলাম, রাজৈর উপজেলা সমাজসেবা অফিসার বাদশা ফয়সাল, বদরবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ফারুক, সাংবাদিক মোঃ শাহাদাত হোসেন, কাজী নজরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, সুজন হোসেন রিফাত, মহিউদ্দিন হিরা, বিভিন্ন ইউনিয়নের ওগো কৃষি কর্মকর্তা। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কৃষকের মাঝে নারিকেল আমসহ বিভিন্ন ফল ও বনজ চারা বিতরণ করেন।
এ সময় রাজের উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রতিটি খালি জায়গায় একটি করে ফল ও কাঠ জাতীয় বৃক্ষ রোপন করে পরিবেশ সুন্দর রাখুন।