
রিয়াজ রহমান জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা (২৭ জুন)শুক্রবার উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়।
সকালে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরের রথবাড়ি নামক স্থানে দুইটি রথ নিয়ে যান সনাতন ধর্মাবলম্বীরা। দুপুর দুইটায় ভক্তরা সাত চক্কর দিয়ে রথ টানেন এবং জগন্নাথ দেবের বিগ্রহ ও বাসুদেব বিগ্রহে কলা নিবেদন করেন। রথযাত্রা উৎসব উপলক্ষে বসে মেলা। রথযাত্রা উৎসব উদযাপনে উপস্থিত ছিলেন বাসুদেব মন্দিরের সেবাহিত সুশীল ভর্ট্রাচার্য্য,জগন্নাথ জিউর আখড়ার সেবাহিত রতন ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জগন্নাথপুর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, জগন্নাথ জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজন কুমার দেব,শান্তি গঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু রঞ্জন ধর, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী,কমিউনিটি নেতা পিষুষ রায় কালা,মুকুল ভট্রাচার্য,লিখন দাশ, প্রজেশ গোপ,প্রদীপ সূত্রধর, শ্রীশ্রী চৈতন্য সেবা সংঘের সভাপতি আশীষ দে, পূজা উদযাপন পরিষদ নেতা বিভাস দে, শশী কান্ত গোপ, কাজল বণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অমিত দেব,প্রচার সম্পাদক গোবিন্দ দেব, বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সহ সভাপতি নির্মল দে,সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ, কমিউনিটি নেতা আশুতোষ দাশ,হেমেন্দ্র সেন,সুরাই দাস প্রমুখ।