
রিয়াজ রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পেশাজীবী শাখার উদ্যোগে স্থাপিত ইক্বরা ইসলামী সাহিত্য পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
এই উপলক্ষে শনিবার (২৮ জুন) জগন্নাথপুর পুরাতন সিলেটী বাস ষ্টেশন এলাকার ইক্বরা ইসলামী সাহিত্য পাঠাগারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা পেশাজীবি শাখার সভাপতি মুহাম্মদ কবির উদ্দিন এর সভাপতিত্বে ও পেশাজীবি শাখার তত্ত্বাবধায়ক মাওলানা নেছার উদ্দিন এবং উপজেলা পেশাজীবি শাখার সহ- সাধারণ সম্পাদক সামছুল আবেদীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ইক্বরা ইসলামী সাহিত্য পাঠাগারের উদ্বোধন ঘোষণা করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শূরা এবং কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন। বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবির পশ্চিম শাখার সভাপতি আবু তাহের,
জগন্নাথপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আবু তাহিদ, জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি দেলোয়ার হোসেন,পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্যা, উপজেলা পেশাজীবি শাখার সহ-সভাপতি মাষ্টার মোশাহিদ, ছিলাউড়া হলদিপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি হামিদুল হক,
ছিলাউড়া হলদিপুর ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন রাজু প্রমূখ।
আব্দুল্লাহ আল নোমান এর কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর পেশাজীবি শাখার সভাপতি আশরাফ হোসেন এনাম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, পাইলগাঁ ইউনিয়ন পেশাজীবি শাখার সাধারন সম্পাদক হাফিজ শামীম আহমদ, পৌর পেশাজীবি শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ। আলোচনা সভা শেষে জগন্নাথপুর উপজেলা পেশাজীবি শাখার সাধারণ সম্পাদক জুলফিকার আহমদ মনির অসুস্থ পিতার সুস্থতা এবং জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু সুফিয়ানের রুহের মাগফেরাত কামনাসহ অসুস্থ সকল নেতাকর্মীদের সুস্থতা এবং দেশবাসীর সর্বিক কল্যানের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান। আলোচনা সভায় ইসলামী সংগীত পরিবেশন করেন আহম্মেদ মুক্তাকী বিন কবীর।