
বিলায়েত হোসেন লিটনবি, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা পরিষদের সভা কক্ষে সচ্ছতার মাধ্যমে ডিলারশীপ প্রত্যাশীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ২০টি বিক্রয় কেন্দ্রের জন্য ২০ জন ডিলার চূড়ান্ত করা হয়।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দীন এর সভাপতিত্বে উম্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওনক আরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রায়হান উদ্দীন মোল্লা, নগরকান্দা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান প্রমুখ ।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে যোগ্য প্রার্থীদের মধ্যে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সকল সুবিধা ভোগীদের কাছে পৌঁছে দিবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আফজল হোসেন বলেন নির্বাচিত এই ডিলাররা অতি তারাতাড়ি তাদের নিজ নিজ এলাকায় হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রয় কার্যক্রম শুরু করবেন।