
মহিবউল্লাহ কিরন,বরগুনা জেলা প্রতিনিধি:
কর্মদক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মরত কর্মচারীদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল চারটায় পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল আদালতের এজলাস কক্ষে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।
পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ।
কর্মশালায় অংশগ্রহণকারী কর্মচারীদের পেশাগত দক্ষতা, নৈতিক দায়িত্ববোধ এবং দাপ্তরিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও গতিশীলতা নিয়ে আলোচনার পাশাপাশি আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে এসএম শরিয়ত উল্লাহ বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিচার প্রশাসনে সাধারণ জনগণের আস্থা বৃদ্ধি পায় এবং বিচারিক কার্যক্রম আরও কার্যকর হয়।
কর্মশালায় উপস্থিত কর্মচারীরা বিষয়বস্তু ও নির্দেশনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান, বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একরাম হোসেন, পাথরঘাটা সেনেটারি ইনেসপেক্টর ফারুক আহমেদ প্রমুখ।