
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দার সদর বাজারের ব্যাবসায়ী বগু ভূঁইয়া, অরুপ ভূঁইয়া ও রঞ্জন ভূঁইয়া নামের তিন ভাইয়ের দুটি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
সোমবার দিবাগত গভীর রাতে এই আগ্নিকান্ড ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে অনেকের ধারণা।
বগু ভূঁইয়া বলেন অন্যান্ন দিনের মতো রাতে দোকান বন্ধ করে আমি ও আমার দুই ভাই বাড়ীতে চলে যাই। লোকজনের চিৎকারের শব্দ শুনে বাজারে এসে দেখি আমাদের সব শেষ।
নগরকান্দা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বগু ভূঁইয়াসহ অন্য ভুক্তভোগীরাও জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দবির উদ্দিন ঘটনা স্থান পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ আকতার হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনে, তানাহলে আরো অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।