
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইল।
টাংগাইলের ঘাটাইল উপজেলায় সাফল্য অর্জন করেছে এস,এস,সি পরীক্ষায়। মুখের ভাষা প্রকাশ করতে না পারলেও অধ্যাবসায় ও মনের ভাষা দিয়ে সাফল্য অর্জন করেছে ঘাটাইলে এক বাক প্রতিবন্ধী শিক্ষার্থী। সে ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের বাক ও শ্রবণ প্রতিবন্ধী কৃতি শিক্ষার্থী জাইমা জারনাস তানিশা। চলতি বছরে ২০২৫ সালে বিজ্ঞান বিভাগ নিয়মিত শিক্ষার্থী হিসেবে সে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাফল্য অর্জন করেছে। তার বাবা জামালপুর দেওয়ানগন্জের উপজেলা প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন। মা কমলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফুজুন নাহার বিউটি। ঘাটাইল সদর ইউনিয়নের কমলাপাড়া গ্রামে তানিশার বাড়ি। তালিশা ঘাটাইল ক্যান্টনমেন্ট এ প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রয়াসে সে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।
তার এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক বাসু দেব পাল আমার দেশকে বলেন তানিশা অত্যান্ত মেধাবী। বাক প্রতিবন্ধী কোন ব্যাপার নয় সে আগামীতে আরো সাফল্য অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হবে। তানিশার সাফল্য গ্রামবাসী সহ ঘাটাইলবাসী আনন্দিত ও গর্বিত।