
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই ২০২৫) বেলা ১২টায় উপজেলা পরিষদের হল রুমে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সানজিদা ইসলাম জেসমিন সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুর রউফ, বাউফল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জলিলুর রহমান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুন্নবী।
এছাড়াও বাউফলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বাস্থ্য সহকারী ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।