
পাবনা থেকে শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার কাজিরহাট নৌ পুলিশের নিয়মিত টহল চলাকালীন সময় সোমবার আনুমানিক বিকেল ৫টার দিকে কাজিরহাট লঞ্চঘাটে একজন মহিলার গতিবিধ সন্দেহজনক হওয়ায় কাজিরহাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত ওসি অরবিন্দ সরকার ওই মহিলার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২০০ পিচ স্বর্ণের আংটি উদ্ধার করে।স্বর্ণগুলোর বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় ৪৮ ভরি ১৪ আনা স্বর্ণসহ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকার গোবিন্দল দক্ষিণপাড়া গ্রামের ইসহাক আলীর স্ত্রী করুনাকে
আটক করে কাজিরহাট নৌ পুলিশ।
পরে একজন স্বর্ণকার ডেকে এনে স্বর্ণগুলো পরীক্ষা করে দেখা যায় ১৮ ক্যারেটেরস্বর্ণ।
২০০ পিচ স্বর্ণের আংটির ওজন ৪৮ ভরি ১৪ আনা, যার বাজার মূল্য প্রায় ৫৬ লক্ষ ৮০ হাজার টাকা।
স্বর্ণালঙ্কার সহ নারী আটক এর বিষয়ে কাজিরহাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত ওসি অরবিন্দ সরকার সাংবাদিকদের জানান পার্শ্ববর্তী থানা ও জেলা গুলোতে যাচাই-বাছাই শেষে চোরাচালন আইনে মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।