
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও শহীদদের স্মরণে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
বুধবার বেলা ১১ টায় উপজেলা চত্বরের খানপুরা আলিম মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবং বাদ যোহর খানপুরা জামে মসজিদে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ রহমান সন্নামৎ, আইসিটি কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দাসহ শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
দোয়া মাহফিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, গণঅভ্যুত্থানে জুলাই শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটি পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দোয়া করি।