
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাউফলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকাল ১১টায় বাউফল হাইস্কুল রোডে অবস্থিত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জাফর সিকদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বাউফল সরকারি কলেজ ছাত্রদলের অন্যান্য নেতারা।
সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর সিকদার, সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, সাংগঠনিক সম্পাদক লাদেন আহমেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত জিসান।
এছাড়া বক্তব্য রাখেন বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ হোসাইন খান, শরীয়তউল্লাহ সৈকত, মোহাম্মদ আরিফ এবং কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ।
আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদলের ভূমিকা আরও সক্রিয় করার আহ্বান জানান।