
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইল।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদ আব্দুল্লাহ (২৩) লাশ পুকুর থেকে উদ্ধার করছে পুলিশ। সাজিদের বাবা জামায়াতে ইসলামী ঘাটাইল উপজেলা শাখার সাবেক আমীর,জেলা বায়তুলমাল সেক্রেটারি ও গারট্ট দাখিল মাদরাসার সুপার আহসান হাবিবুল্লাহ দেলোয়ার। তার বাড়ি ঘাটাইলে রসুলপুর ইউনিয়নের পেচার আটা গ্রামে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুরে।
জানা যায় বিকেলে হলের শিক্ষার্থীরা লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শেখ মেহেদী হাসান ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল দৈনিক খোলাকন্ঠকে জানায় আমরা সাজিদের পরিবারের লোকজন লাশের অপেক্ষা করছি। এখন (আজ শুক্রবার সকাল) লাশের ময়নাতদন্তের কাজ চলছে। পরে মরদেহ ঘাটাইল দাফন করা হবে।
সাজিদ একজন জুলাই যোদ্ধা, ঘাটাইলের কৃতি সন্তান , ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ শিক্ষাবর্ষের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র।
নিহত ওই শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলো।
সাজিদের মৃত্যু খবর নিশ্চিত হলে সারা ঘাটাইলের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।