
- বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী আলোক কুমার সাহা, সিনিয়র প্রশিক্ষক প্রদীপ কর এবং সিনিয়র প্রশিক্ষক নিশিত রায়ের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদে মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ মিছিল করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ ও দুই সিনিয়র প্রশিক্ষক কর্তৃপক্ষের প্রভাব খাটিয়ে নানা ধরনের আর্থিক অনিয়ম, প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ করে আসছেন। এ বিষয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষ নিজেই এসব অনিয়মে সরাসরি জড়িত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে উর্ধোতন কতৃপক্ষকে জানিয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।