
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে তিনটি উপজেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিন আক্তার।
গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিসির সভাপতি ও দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিক ইসলাম খানের সভাপতিত্বে এসময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম,সিডিসির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান,
বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহজাহান আলী সরকার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন। অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং তাদের উৎসাহ দেন।
মেলায় অংশগ্রহণকারী দলের মধ্যে সেরা তিনটি দলের হাতে পুরস্কারস্বরূপ নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী বাকি সাতটি দলকেও সান্ত্বনা পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ সবসময়ই শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও প্রযুক্তি চর্চাকে উৎসাহিত করে আসছে। এই বিজ্ঞান মেলার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা ও কাজকে উপস্থাপন করার সুযোগ পায়, যা ভবিষ্যতে তাদের আরও অনুপ্রাণিত করবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672