
ফরিদপুরের সদরপুর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল্লাহ মল্লিক (৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ভাঙ্গা উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা মাসুদ মল্লিকের ছেলে। সে মজুমদার বাজার মোহাম্মাদিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা ও নূরানী কিন্ডার গার্টেনের নূরানী বিভাগের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা আব্দুল্লাহ রাস্তার পাশ দিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ চক্রবর্তী সকাল ৮:৫০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘাতক ইজিবাইকের চালক রাজু মাতুব্বর, পূর্ব শৌলডুবী গ্রামের মজিবর মাতুব্বরের ছেলে, দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানা গেছে।
বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী নিহতের খবর নিশ্চিত করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672