
কামরুজ্জামান সোয়েব,
ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি-র আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন, ওষুধ, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে এলাকার উপকারভোগী ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি কার্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনে ২০০ জনের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজনে কানের, নাকের, গলার, যৌন ও চর্মরোগ এবং স্ত্রীরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরামর্শ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি ম্যানেজার শারমিন নাসরিন। এতে বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ লোকাল স্পনসরশিপ টিমের টিম ম্যানেজার মি. পলাশ রনি মণ্ডল, সিডিসি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান, সিডিসি সহ-সভাপতি ফণীন্দ্র নাথ, মেডিকেল অফিসার মাহিনুর রহমান, হেলথ অফিসার আব্দুল্লাহ আল কাফি এবং অন্যান্য অতিথিবৃন্দ।
এই সময় স্বাস্থ্যসেবা প্রদান করেন ডা. সুচিত্রা নাথ (গাইনী বিশেষজ্ঞ), ডা. মারজান আবিয়াদ (চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ) এবং ডা. মো. নাজরুল ইসলাম (কান, নাক ও গলা বিশেষজ্ঞ)।
বিশেষ এই স্বাস্থ্য ক্যাম্পেইনে সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।