
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় “জুলাই পুনর্জাগণে সমাজ গঠনে শপথ” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ ও আলোচনা সভা।
শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিলো। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে অংশ নিয়ে লাখো কণ্ঠে শপথ পাঠে সংযুক্ত হন অংশগ্রহণকারীরা। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সমাজ গঠনে করণীয় বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা কাজী নেমেরী, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক রফিকুজ্জামান অনু, জামায়াতে ইসলামীর পৌর আমির হাফেজ সাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফসহ অন্যান্ন সাংবাদিক বৃন্দ, ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা কামরুজ্জামান, এনসিপির প্রতিনিধি নাজমুল হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ নাসিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ গঠনে ইতিবাচক মনোভাব, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণ সম্ভব। তারা সবাইকে সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, জুলাই মাসজুড়ে দেশব্যাপী সমাজ সচেতনতা ও মানবিক মূল্যবোধ উন্নয়নে ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচি পালন করছে সরকার। তারই অংশ হিসেবে এ অনুষ্ঠানটি নগরকান্দায় অনুষ্ঠিত হয়েছে।