
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইল
টাংগাইলের ঘাটাইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ২৬ জুলাই ২০২৫ শনিবার সকাল ৯ টায় কেন্দ্রীয় পর্যায়ে ঢাকার ওসমানী মিলনায়তনে অনুষ্ঠান প্রজেক্টের মাধ্যমে পরিবেশন করা হয়।
স্থানীয় সচেতন মহল, ছাত্র, শিক্ষক, আপামর জনসাধারণ কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে প্রজেক্টের মাধ্যমে একাত্মতা প্রকাশ করে শপথ বাক্যে পাঠ করেন। একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার নিয়ে ঘাটাইলবাসী আজ থেকে এই আলোর যাত্রায় পরিবর্তনে অংশ নিয়েছে।
এ সময় উপস্থিত আপামর জনসাধারণ কে কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে সুর মিলিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ শপথ বাক্যে পাঠ করান।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল হান্নান সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী সীল, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা মারিয়া আক্তার, নুজাত তাবাসসুম বুশরা, তাহমিনা সুমি প্রমূখ।
ঘাটাইল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিস শপথ গ্রহণ ও আলোচনা সভার আয়োজন করেন।