
পটুয়াখালীর বাউফলে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন পিপলস রাইট ফাউন্ডেশন।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা তাঁতেরকাঠী মেহের আলী শিকদার বাড়ী জামে মসজিদ মাঠে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পিপলস রাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, বাউফল রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সাংবাদিক জাহিদ শিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিপলস রাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন,"গাছ আমাদের অক্সিজেন দেয়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক দুর্যোগ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধনের ফলে আজ পরিবেশ হুমকির মুখে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সকলকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার সঠিকভাবে রক্ষণাবেক্ষণের আহ্বান জানাই।"
তিনি আরও বলেন,"পরিবেশকে আরও সুন্দর, সবুজ ও প্রাণবন্ত রাখতে হলে নিজ নিজ বাড়ির আঙিনা, বিদ্যালয় প্রাঙ্গণ কিংবা পাড়া-মহল্লায় সচেতনভাবে গাছ লাগাতে হবে। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
স্থানীয়দের মতে, পরিবেশ রক্ষায় পিপলস রাইট ফাউন্ডেশনের এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বার্তা হয়ে থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672