
আজ শনিবার সকাল ১০টায় ফরিদপুর জেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে আল মামুন হজ্জ কাফেলার উদ্যোগে হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শতাধিক হাজী-হাজ্জা, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে হজের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি ছিলেন আলহাজ্জ হযরত মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, প্রিন্সিপাল, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্জ মুফতি আবু বকর সিদ্দিক আদদাঈ, মহাপরিচালক, দারুল উলুম বাংলাদেশ। প্রধান আলোচক মুফতি আব্দুল কাইয়্যুম ও বিশেষ আলোচক মুফতি মাহমুদ হাসান ফায়েক হজের আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য তুলে ধরেন। সভাপতিত্ব করেন আলহাজ্জ হযরত মাওলানা ইউনুস আলী মোল্লা।
হাজী-হাজ্জারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আল মামুন হজ্জ কাফেলার ব্যবস্থাপনার প্রশংসা করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এই পুনর্মিলনী ফরিদপুরের ধর্মপ্রাণ মানুষের মাঝে হজের তাৎপর্যকে নতুনভাবে উজ্জীবিত করেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672