
স্টাফ রিপোর্টার, মোহাম্মদ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালা মৃধা ইউনিয়নের সাঁওথার গ্রামের সম্ভ্রান্ত পরিবারে বিটিভির সাবেক এডিশনাল পরিচালক আজিম উদ্দিন মিয়া। তিনি দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনে সুনামের সাথে কাজ করে অবসর নিয়েছেন। কালামৃধা ইউনিয়নের সকল মানুষের পক্ষ থেকে তাকে শেষ বিদায় জানানো হয়, জানাযার নামাজে তার জীবনের স্মৃতির চারন করে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ভাঙ্গা উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা ছরোয়ার হোসেন , কালামৃধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমরেড আতাউর রহমান কালু,কালামৃদা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোশারফ মাতুব্বর, মুফতি আব্দুর রহমান,কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মুজিবুল মিয়া, ডাক্তার কালু, সাংবাদিক প্রভাষক মোঃ শাহাদাত হোসেন, মুফতি আব্দুর রহমান, কালামৃধা ইউনিয়ন পরিষদের সদস্য সূর্য মিয়া কুট্টি মাতব্বর।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপ-পরিচালক মোহাম্মদ নোমান মাতুব্বর, বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত শিপিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ টেলিভিশনের নিরাপত্তা কর্মকর্তা মোঃ সিদ্দিক হাওলাদার, কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মিয়া, শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাকিম মিয়া, বিশিষ্ট সাংবাদিক দৈনিক শেয়ার বীজ এর নির্বাহী সম্পাদক মোঃ জামাল উদ্দিন,কালামৃদধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ সুমন মিয়া , বিশিষ্ট সমাজ সেবক বজলু মাতুব্বর, কালামৃধা ইউনিয়ন পরিষদের সদস্য আজগার বয়াতি প্রমুখ।