
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।
সভায় বাউফল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সচিবগণ অংশগ্রহণ করেন।
উপস্থিত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ, কৃষি অফিসার মিলন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, উপসহকারী প্রকৌশলী হুমায়ুন আহমেদ এবং বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান সরকার।
সভায় ইউএনও আমিনুল ইসলাম সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর ও অভ্যন্তরীণ রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির তালিকা দ্রুত প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি, বন্যায় ক্ষতিগ্রস্ত বীজতলা পুনরুদ্ধারে কৃষি বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।