
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল প্রতিনিধিঃ
ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষ্যে অধ্যাপক ডা: হারুন-ডা: শাকিল প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ আগস্ট) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের কনফারেন্স রুমে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল ড্যাবের আহ্বায়ক ডা. এম এ মতিনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ডা. মুহাম্মদ ইতেখারুল পরিচালনায় বক্তব্য রাখেন- ডা. আবু হানিফ, ডা. নুরুল ইসলাম শামীম, ডা. ফখরুল আমীন বাদল, ডা. মেহবুবুল করিম, ডা. খালেকুজ্জামান দীপু, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. জহিরুল ইসলাম খান শাকিল, ডা. আনোয়ার সাদাত, ডা. শম্পা চৌধুরী প্রমুখ।