
কক্সবাজারের কুতুবদিয়া কৈয়ারবিল ইউনিয়নের সমুদ্র সৈকত থেকে আবদুল মোনাফ নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবদুল মোনাফ মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকার মো. জামাল উদ্দিনের পুত্র।
শনিবার (২ আগষ্ট) সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন ।
উদ্ধার হওয়া মরদেহটি ৫দিন আগে নিখোঁজ জেলে আবদুল মোনাফের (৩৩) বলে নিশ্চিত করেছেন তার পরিবার।
নিহত মোনাফের বোনের স্বামী কৈয়ারবিলের সাবেক ইউপি সদস্য মো. টিটু জানান, ভেসে আসা লাশটি গত কয়েকদিন আগে মহেশখালী সাগরে নিখোঁজ হওয়া আবদুল মোনাফের। পরনের কাপড়সহ ছবি দেখে মোনাফের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা মরদেহ সনাক্তের কথা জানান।
মো. টিটু বলেন, গত সোমবার (২৮ জুলাই) হোয়ানকের ধলঘাট পাড়া এলাকার নাসির উদ্দিনের মালিকানাধীন ফিশিং ট্রলারে করে মাছ ধরতে যায় মোনাফ। ওই ট্রলার ডুবির ঘটনায় আলাউদ্দিন নামের আরও একজন জেলে এখনো নিখোঁজ রয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন,
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয় । মৃত ব্যক্তির পরনে হাত লম্বা অ্যাস কালার গেঞ্জি এবং নেভি ব্লু কালার পেন্ট ছিলো। পরিচয় শনাক্তের পর লাশের
সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672