
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুরে দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা ( সিএনজি) । এসময় অটোরিকশাটি ট্রেনের নিচে চলে যায়। যাত্রীসহ অটোরিকশাটিকে ঠেলে প্রায় দেড়মাইল পর্যন্ত সিএনজি টিকে নিয়ে যায় ট্রেনটি। এতে সিএনজি’র পাঁচজন যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান।

রামুর সহকারী স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টার দিকে রামু উপজেলার ধলিরছড়া এলাকার রেল ক্রসিংয়ে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি সিএনজি চালিত অটোরিকশাকে প্রায় আধা কিলোমিটার ট্রেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনতে হাসপাতালে নিয়ে গেলে তারাও মারা যান।পরে বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি আটকিয়ে দেয়।রামু থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। স্হানীয় এলাকাবাসী জানিয়েছেন রেল ক্রসিংএ কোন প্রকার গেইট ও গেইটম্যান নেই অরক্ষিত ভাবে থাকায় বার বার এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।
